আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এ যুক্ত হল পঞ্চগড় এর টিম, যুক্ত হতে আজই ভিজিট করুন, CareerhelpBD, ICTOB Panchagarh, Panchagarh ICT Olympiad Team, Leader

পঞ্চগড় টিম

আইসিটি অলিম্পিয়াড, একটি নতুন সম্ভাবনার সৃষ্টি করবে, এবং গড়ে উঠবে নতুন আইসিটি সচেতন বাংলাদেশ, চতুর্থ শিল্প বিপ্লব এর সাথে মানুষকে তাল মিলাতে তাই গড়ে উঠেছে, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ। যুক্ত হয়েছে সব বিভাগীয় দল, প্রত্যেক দল তৈরী হচ্ছে প্রধানত ১২ জন সদস্য নিয়ে, তারই ধারাবাহিকতায় তৈরী হচ্ছে জেলা দল, পঞ্চগড় এ যুক্ত হল নতুন এই দল।

পঞ্চগড়ে নতুন হওয়া এই দল এর দল লিডার হল জান্নাত ই মাসুমা (মৌরি), এছারাও রয়েছেঃ

  • মারুফ হাসান আবির (কো-লিডার),
  • মোহানা আরেফিন মুমু (কমিউনিকেশন ম্যানেজার),
  • মোঃ সামিউল আলিম লাবিন (জেলা ইউনিভার্সিটি টিম ম্যানেজার),
  • মোঃ মোস্তাক আহমেদ (জেলা কলেজ টিম ম্যানেজার),
  • হাজেরা আক্তার হেপ্পি (জেলা স্কুল টিম ম্যানেজার),
  • মোঃ সাব্বির হোসেন (জেলা পলিটেকনিক টিম ম্যানেজার),
  • মোঃ রিফাত হোসেন (জেলা পিআর টিম ম্যানেজার),
  • মোঃ সিহাব সুলতান (জেলা প্রমোশন ম্যানেজার),
  • মোঃ হাসান মুরাদ (জেলা ইভেন্ট প্লানার),
  • মোঃ নিয়াজ মোরশেদ (জেলা লজিস্টিক ম্যানেজার),
  • মোঃ আব্দুর রাজ্জাক (জেলা এডমিন ম্যানেজার)

বাংলাদেশের এ যাবৎ কাল এর সবচেয়ে বড় এবং মেগা কম্পিটিশন প্রোগ্রাম হতে চলেছে ICT Olympiad Bangladesh। 

চতুর্থ শিল্প বিপ্লবের   দ্বারপ্রান্তে যখন পুরো পৃথিবী, ঠিক তখনি আমাদের বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের এই সম্পর্কে দক্ষতা এবং জানার পরিধি বাড়ানোর জন্যই Creative IT Institute এবং হুইসেল এর আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই বিশাল প্রোগ্রামটি হতে চলেছে। ইতোমধ্যে সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে বিভাগীয়,জেলা কমিটি গঠন করা হয়ে গেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই পোস্ট আপনাদের উদ্দেশ্যে।

আমাদের জেলা কমিটিতে আমরা মোট ১২ জন বিভিন্ন দ্বায়িত্বে রয়েছি।তবে আপনারা ছাড়া এই বিশাল প্রোগ্রামটির সফলতা আসবেনা।আমরা কিছুদিনের মধ্যেই পঞ্চগড় জেলার প্রত্যেকটি স্কুল ,কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাবো।একদম প্রাক-প্রাথমিক থেকে ইউনিভার্সিটি লেভেল এর যে কোন স্টুডেন্ট এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবেন। 

আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের জন্য এম্বাসাডর নিয়োগ করবো। শুধুমাত্র পঞ্চগড় জেলাতেই সরকারি, বেসরকারি স্কুল কলেজ আছে প্রায় ৩৯০+। পলিট্যাকনিক ইন্সটিটিউট রয়েছে ৪ টি।তো সব মিলিয়ে বুঝতেই পারছেন কত বড় প্রোগ্রাম হতে চলেছে। লাখ লাখ শিক্ষার্থী এই কম্পিটিশনে পার্টিসিপ্যান্ট করবেন।

তাছাড়াও আমাদের সবার দক্ষতা এবং আগ্রহ বাড়বে প্রযুক্তির ওপর।তাই আমাদের জেলা টিমের হয়ে সকলের প্রতি আহ্বান থাকবে আমাদের এই পোস্টটের সকল বিষয়টুকু পড়ে সবাইকে জানান এবং শেয়ার করুন।

বিশেষ করে পঞ্চগড় জেলার গণমান্য ব্যাক্তিবর্গ,সম্মানিত শিক্ষক সমাজ,সাংবাদিক ভাইয়েরা আর এই অলিম্পিয়াডের প্রাণ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। তো দেরি কেন। আমাদের জেলা টিমের যে কোনো মেম্বারের সাথে যোগাযোগ করে এই কাজের অংশীদার হয়ে যান।

নতুন হওয়া এই দল, পঞ্চগড় এর সব ইভেন্ট ম্যানেজ করবেন। পঞ্চগড়ের মধ্যে তৈরী হবে আরো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও প্রাক প্রাথমিক  দল, এছারাও যুক্ত হবে আরো অনেক শিক্ষক ও শিক্ষিকা মন্ডলি, তাই আজই আপনার নাম লিষ্ট করতে, পঞ্চগড় টিম কে তথ্য দিনঃ

[পঞ্চগড় টিম এর সাথে যুক্ত হতে ক্লিক করুন ##eye## →]

কিছু করণীয় কাজঃ

  • উপরের লিংকে ক্লিক করে আপনি আপনার তথ্য দিতে পারবেন।
  • একজন ব্যক্তি শুধুমাত্র একবার তথ্য দিতে পারবে, এবং এর জন্য তাদের নির্দিষ্ট মেইল একাউন্ট এ লগিন করে, ফর্মটি ফিল আপ করতে হবে।
  • পরবর্তীতে যে কোন প্রকার পরিবর্তন চাইলে তারা আবার সেই ইমেইল ব্যবহার করে করে নিতে পারবে।